শুভদীপ দে হুগলি: এবার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পর, হুগলিতে আরো অনেক নেতাই সিবিআই-ইডির-র নজরে রয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সম্পত্তি নিয়েও প্রশ্ন তলেন বিজেপি সাংসদ। তারই পরিপ্রেক্ষিতে লকেটের বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল বিধায়ক। বিধায়ক অসিত মজুমদার বলেন ২০২১ এ উনি ওনার লোকসভায় এমএলএ টিকিট গুলো বিক্রি করেছেন, কে শান্তনু, কে পার্থ দা, কে কি যারা অন্যায় করছে তাদের বিচার হবে, যারা অন্যায় করবে না ও তাদের নাম কেন বলবে? অহেতুক অপমান তাই আমি ডিফরমেশন মামলা করেছি। এই নিয়ে রাজ্যজুড়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

