শুভদীপ দে: পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের এক স্বাস্থ্য মেলা, হুগলী জেলার দেড়শ বছর অতিক্রান্ত হওয়া পৌরসভা বৈদ্যবাটি পৌরসভার ব্যবস্থাপনায় ১১ ও ১২ মার্চ এই পৌরসভার ৫ নং ওয়ার্ডে। দুই দিনের এই স্বাস্থ্য মেলার মঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল এই বাংলার প্রথম শব ব্যবচ্ছেদকারী বৈদ্যবটি শহরের ভূমিপুত্র পন্ডিত মধুসূদন গুপ্ত’র নামে।
শুধুমাত্র জনগণের নানা স্বাস্থ্য পরীক্ষা বা নানা প্রকার স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার ব্যবস্থাই করা হয়নি, এই মেলার মঞ্চ থেকে স্থানীয় ২৫ জন বিশেষভাবে সক্ষম মানুষদের ট্রাই সাইকেল এবং ৫০ জন বিশেষভাবে সক্ষম মানুষদের ক্রাচ, ও বিনামূল্যে চশমাও প্রদান করা হয়।
দুই দিনের এই মেলায় উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো, উপ পৌর প্রধান শান্তনু দত্ত, সিআইসি মেম্বার সুবীর ঘোষ, মহুয়া ভট্টাচার্য সহ প্রবীর পাল ও অনান্য পৌর সদস্য-সদসস্যাগণ।



