উলুবেড়িয়ায় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার

অভিজিৎ হাজরা, হাওড়া: পুলিশ ও আবগারি দপ্তর অভিযান করে বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। উলুবেড়িয়া থানার পুলিশ ও আবগারি দপ্তর উলুবেড়িয়া থানার হীরাপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উলুবেড়িয়া পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, এই অভিযানে ৪৭৮০ লিটার চোলাই মদ ও ৭৬৮০ লিটার মদ তৈরির ফরমেন্টটেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোলাই মদ তৈরির জন্য ১২ টি হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।যদি ও এই অভিযানে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading