সরকারি উদ্যোগে চন্দননগরে চালু হলো আলো হাব

শুভদীপ দে, হুগলি: আবারও আলোকিত হতে চলেছে চন্দননগরের আলো হাব।পঞ্চায়েত ভোটের আগে অবশেষে খুললো চন্দননগর আলো হাব। প্রায় দু বছর অপেক্ষার পর অবশেষে চালু হলো আলো হাব। আলোর এই শিল্পকে আরো বড় করে তুলতে এমন উদ্যোগ সরকারের। অনুষ্ঠানের মাধ্যমে এদিন চন্দননগরের বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন মোট ১৪ জন ব্যবসায়ীর হাতে আলো হাবের চাবি তুলে দেন। এরপর আরো ৪৬ জনের হাতে চাবি তুলে দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

নতুন প্রজন্মকে আলোকসজ্জার ব্যবসায় আগ্রহী করতে তৎপর সরকার। বিশ্বের দরবারে চন্দননগরের আলোকশিল্পীরা প্রশংসনীয় আলোকসজ্জার কাজের জন্য পরিচিত, বিশেষত তাদের জন্যই এমন উদ্যোগ সরকারের। চাবি পেয়ে বেজায় খুশি ব্যবসায়ীরা। ২০২১ সালে উদ্বোধন হলেও করোনার কারণে অন্ধকারে ঢেকেছিল আলো হাব। সেই অন্ধকার কাটিয়ে আলো হাবের মাধ্যমে বহু আলোক শিল্পী আবারো কাজ পেতে চলেছে। আবারও আলোক সজ্জায় সুসজ্জিত হতে চলেছে চন্দননগর সহ সমগ্র বাংলা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading