বার্ষিক শিল্প প্রদর্শনী ও কর্মশালা উপলক্ষে ব্যাপক উত্‍সাহ হাওড়ার বেলুড়ে

এম রহমান, হাওড়া: অঙ্কন শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে মানব জীবনের অভিব্যক্তির  বহিঃপ্রকাশের বিষয়টি। আসলে অঙ্কন শিল্পকলার এমন একটি মাধ্যম যেখানে শিল্পী কাগজ বা অন্য কোনও মাধ্যমের ওপর রেখা টেনে ফুটিয়ে তোলেন তাঁর মনের অভিব্যক্তি। সুপ্রাচীন কাল থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে অঙ্কনের মাধ্যমে মানুষ তাঁদের মনের ভাব আগামীর জন্য সংরক্ষিত করে গেছেন আমাদের পূর্বজরা, যার প্রমাণ আমরা পাই অজন্তা ইলোরার গুহাচিত্রে। আজও আমাদের সকলের কাছেই সমান সমাদৃত শিল্পের এই বিভাগটি। আমাদের বঙ্গের বিভিন্ন প্রান্তে আজও সমানতালে চর্চা চলছে অঙ্কনের।

রাজ্যের অন্যতম এক অঙ্কন শিক্ষাকেন্দ্র রূপরেখা অঙ্কন শিক্ষা কেন্দ্র তৈরি করে চলেছে আগামীর শিল্পীদের নিরলসভাবে। তাঁর উদাহরণ পাওয়া গেল এই অঙ্কন শিক্ষা কেন্দ্রের তিনদিন ব্যাপী বার্ষিক শিল্প প্রদর্শনী ও কর্মশালায়। যে কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া জেলার বেলুড়ের সরস্বতী ব্যায়াম সমিতি প্রাঙ্গণে, ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২২ এ।

রূপরেখা অঙ্কন শিক্ষা কেন্দ্র’র প্রধান কর্ণধার শিল্পী অমিত খাঁ’র সুযোগ্য নেতৃত্বে তাঁর ছাত্র-ছাত্রীরা আগামীতে শিল্পের দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর তার নিদর্শন পাওয়া গেলো এই প্রদর্শনীতে। প্রদর্শনী উপলক্ষে রূপরেখা অঙ্কন শিক্ষা কেন্দ্র আয়োজন করেছিল শিল্পের নানা কর্মশালার। ছিল অরিগামী ও হাতে তৈরি গয়না বানানোর কর্মশালা।

এই প্রদর্শনীতে রূপরেখা অঙ্কন শিক্ষা কেন্দ্র’র পক্ষ থেকে দুঃস্থদের সাহায্যার্থে হাওড়ার বালির এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সামান্য আর্থিক সাহায্য তুলে দেওয়াও হয়।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat