শতবর্ষের লোগো উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: বাংলার শ্রেষ্ঠ উত্‍সব দুর্গোত্‍সব। আপামর বাঙালি আমরা সকলেই মেতে উঠি এই উত্‍সবকে কেন্দ্র করে। বিগত দুই বছরের অতিমারির ভয়াল অভিজ্ঞতাকে ভুলে গত বছর আমরা মেতে উঠেছিলাম মায়ের মরতে আগমনে। এই মূহুর্তে আমাদের দরজায় কড়া নাড়ছে আরও এক নতুন ইংরাজী বছর। আর আসন্ন নতুন বছরে হুগলি জেলার অন্যতম সুপ্রাচীন শহর বৈদ্যবাটির বৈদ্যবাটি (উত্তরপাড়া) চ্যাটার্জীপাড়া বারোয়ারী দুর্গোত্‍সব পদার্পণ করতে চলেছে শতবর্ষে।

এই শতবর্ষকে রঙিন করে তুলতে বদ্ধপরিকর বৈদ্যবাটির সুপ্রাচীন এই পল্লীর বাসিন্দাগন। শতবর্ষকে স্মরণীয়ত করে রাখতে বড়দিনের প্রাক্কালে অর্থাত্‍ ২৪ ডিসেম্বরের সন্ধ্যায় বৈদ্যবাটি (উত্তরপাড়া) চ্যাটার্জীপাড়া বারোয়ারী দুর্গোত্‍সব কমিটি উদ্বোধন করে ফেলল শতবর্ষের প্রতীক বা লোগো স্থানীয় চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন ও বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, সহ ওই পৌরসভারই প্রাক্তন পৌরপ্রধান অজয় প্রতাপ সিং এবং ওই পৌর অলকার ১৭ নং ওয়ার্ডের পৌরপিতা দেবরাজ দত্ত’ উপস্থিতিতে। এদিন এই উপলক্ষে বৈদ্যবাটি (উত্তরপাড়া) চ্যাটার্জীপাড়া বারোয়ারী দুর্গোত্‍সব কমিটির ব্যবস্থাপনায় আয়োজন কড়া হয়েছিল মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও বৈদ্যবাটি এলাকার দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিয়ে শুভ সূচনা কড়া হয় বৈদ্যবাটি (উত্তরপাড়া) চ্যাটার্জীপাড়া বারোয়ারী দুর্গোত্‍সব কমিটির আগামী বছরের তাঁদের মাতৃ আরাধনার শতবর্ষের।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat