বিশ্ব মানবিকাধিকার দিবসে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারেটিব্যল ট্রাস্টের অভিযান

পথিক মিত্র, কলকাতা: বিশ্ব মানবিকাধিকার দিবসে এক অনন্য সাধারণ সন্ধ্যা উপহার দিল পুরুষদের অধিকার নিয়ে কাজ করা এই রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংঘটন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারেটিব্যল ট্রাষ্ট কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ প্রেক্ষাগৃহে। সারা দেশে পুরুষদের অধিকার কায়েম করতে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারেটিব্যল ট্রাষ্ট বিগত কয়েক বছর ধরেই। কলকাতার বুকে পুরুষ অধিকার আন্দোলনের অন্যতম মুখ গৌরব রায়ের প্রতিষ্ঠা করা চারাগাছ আজ ধীরে ধীরে মহীরুহতে পরিণত হয়েছে, তার প্রমাণ পাওয়া যায় সারা রাজ্যে তাঁদের সংগঠনের শাখা বিস্তারের মাধ্যমে। এদিনর সন্ধ্যার মুখ্য আকর্ষণ ছিল পুরুষ অধিকার আন্দোলনে দেশের অন্যতম মুখ দীপিকা নারায়ণ ভরদ্বাজ ও নিরজ কুমার পরিচালিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া’স সনস’, যেটি এই প্রথম কলকাতায় প্রদর্শিত হলো। সারা দেশের পুরুষ সমাজ আজকের সময়ে দাঁড়িয়ে কিভাবে আইনের বেড়াজালে বেআইনি ভাবে শেষ হয়ে যাচ্ছে তার জ্বলন্ত চিত্র পরিচালকদ্বয় তুলে ধরেছেন এই তথ্যচিত্রটির মধ্য দিয়ে।

এদিনের অনুষ্ঠানের অপর এক আকর্ষণ ছিল অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারেটিব্যল ট্রাস্টের মুখপত্র তথা সারা দেশের সর্বপ্রথম পুরুষ বিষয়ক পত্রিকা “পুরুষকথা”র বর্তমান বছরের সংখ্যার অনুষ্ঠানিক আত্মপ্রকাশ। উপস্থিত ছিলেন পুরুষ অধিকার আন্দোলনে দেশের অন্যতম মুখ দীপিকা নারায়ণ ভরদ্বাজ, পুরুষকথা পত্রিকার সম্পাদক শ্রী দেবাংশ ভট্টাচার্য, ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী সিদ্ধার্থ ব্যানার্জী, ডেপুটি সুপারিডেন্ট অফ পুলিশ শ্রী জয়দেব বসু, বিশিষ্ট সংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রী শিবাশীষ ব্যানার্জি, ফ্ল্যাগম্যান প্রিয়রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারেটিব্যল ট্রাস্টের প্রতিষ্ঠাতা তথা জেনারেল সেক্রেটারি শ্রী গৌরব রায় জানান সারা পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তে কোন পুরুষ যদি কোন মহিলার দ্বারা মিথ্যে ষড়যন্ত্রের শিকার হন তাহলে সেই অসহায় পুরুষটির পাশে দাঁড়িয়ে তাদের সংগঠন অভিযান লড়াই করছে ও করবে। চেয়ারপার্সন স্মিতা দাস রায় জানান, বহু পুরুষ মহিলাদের মিথ্যে চক্রান্তের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাদের সংগঠনের মহিলা সদস্যরা সেই সব দাদা-ভাইদের পাশে দাঁড়িয়ে সকল ষড়যন্ত্রকারী মহিলাদের বিরুদ্ধে সংঘটিতভাবে লড়াই করছে।

কো-অর্ডিনেটর রিয়া শর্মা জানান, বাংলার বুকে অভিযান এমন একমাত্র পুরুষ অধিকার আন্দোলন সংগঠন যেখানে প্রেসিডেন্ট একজন মহিলা, চেয়ারপার্সন একজন মহিলা, কোর কমিটির সদস্য মহিলা, জেলা সভাপতিরা মহিলা, সুতরাং আজ বাংলার মহিলারা সংঘটিতভাবে তাদের ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত অভিযানের মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে।

এদিন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারেটিব্যল ট্রাস্টের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা পুরুষ অধিকার আন্দোলনে দেশের অন্যতম মুখ দীপিকা নারায়ণ ভরদ্বাজের হাতে এই রাজ্যের নানা জেলার প্রধান শিল্পকর্ম তুলে দিয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading