আন্তর্জাতিক মানব অধিকার সংগঠন দিবস পালনে হিউম্যান রাইট ফোর্স

এম রহমান, হুগলি: মানবাধিকার সংগঠন দিবস উপলক্ষে হিউম্যান রাইট ফোর্স এর উদ্যোগ চন্ডীতলা থানার অন্তর্গত কুমিরমোরা স্টেশন চত্বর এলাকায় এই আন্তর্জাতিক মানব অধিকার সংগঠন দিবস উদযাপিত হল বিশেষ কর্মসূচির মাধ্যমে। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সুরজিৎ পাখিরা, সংখ্যালঘু মহিলা শাখার পক্ষে শাহানারা বেগম, সাউথ ২৪ পরগণা জেলার  কার্যকরী সভাপতি সনজিৎ মন্ডল, নর্থ বেঙ্গল এর দায়িত্বপ্রাপ্ত পীযূষ বর্মন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সেক্রেটারি সুবর্ণ হালদার। হিউম্যান রাইট ফোর্স-এর  কুমিরমোরা শাখার পক্ষ থেকে মহিলা সদস্যরা ৬০ জন এর অধিক দুস্থ মানুষকে কম্বল বিতরণ করেন, ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও একজন প্রতিবন্ধীকে হাত সাইকেল বিতরণ করেন।

মানবাধিকার দিবস উপলক্ষে এদিন স্বাস্থ্য শিবিরের সঙ্গে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। হিউম্যান রাইট ফোর্সের কর্মী সহ সাধারণ মানুষেরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেছা রক্তদান করেন। সভাপতি সৌরভ নন্দী বলেন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এইরকম অনেক সংগঠনই মুখে বলে থাকে সেটা কাজে অনেকেই পালন করে না। তারা নাম মাত্রই সংগঠন করে তার কথায়, তাদের লক্ষ্য সংগঠন করে তারা পলিটিক্যাল লিডারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য। তাদের সংস্থার সঙ্গে জুড়ে থাকা মানুষের কথা তারা কতটা ভাবেন আদতেও সেটা একটা চিন্তার বিষয়। মানুষের অধিকার কে পাইয়ে দেওয়া এবং প্রত্যেক মানুষ তার অধিকার যাতে বুঝে পাই সেই জন্যই তাঁদের এই লড়াই।  তার কথায় তাঁরা শুধুমাত্র সারা বাংলা নয়, বাংলার বাইরেও তাঁদের সংগঠন মানুষের সেবায় রত আছে সর্বদা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading