দশভূজা সম্মানের সেরার সেরা সুরুচি সংঘ, হাওড়ার সেরা শিবপুর ষষ্টিতলা

নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তের কলকাতার বুকে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে কোটি সম্মান চালু রয়েছে তাঁদের মধ্যে অ্যাডলিঙ্কের দশভূজা সম্মান অন্যতম প্রধান। এই বছরে দশভূজা সম্মান পা দিলো আট বছরে, আর এই বছর থেকেই দশভূজা সম্মান পা রেখেছে কলকাতা সন্নিহিত জেলা হাওড়ায়।

৩৫০টি পুজোর মধ্যে পুঙ্খানুপুঙ্খ বিচার পর্বের পর চূড়ান্ত পর্বের বিচারের পর ২০২২ সালের দশভূজা সম্মানের কলকাতার মধ্যে সেরা পুজোগুলিকে নির্বাচিত করলেন বর্তমান বছরের বিচারকরা। পঞ্চমী ও ষষ্ঠী এই দুই দিন কলকাতা ও হাওড়ার পুজোগুলির মধ্যে চূড়ান্ত পর্বের বিচার পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, অভিনেত্রী কল্যাণী মণ্ডল, অভিনেতা ও নাট্যকার চন্দন সেন।

অ্যাডলিঙ্কের ব্যবস্থাপনায় এই সম্মানের অন্যতম দুই সহযোগী সংস্থা দোকানিয়া গ্রুপ এবং ব্লুজোম খোচার অ্যারোমা ম্যাজিক। বিগত চার বছর অন্যতম এই শারদ সম্মানের ডিজিট্যাল এবং ওয়েব মিডিয়া সহযোগী সংবাদ প্রতিখন।

বর্তমান বছরে সেরার সেরা নির্বাচিত হয়েছে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ, সেরার সেরা দ্বিতীয় উত্তর কলকাতার চোরবাগান, সেরার সেরা তৃতীয় সল্টলেকের এফ ডি ব্লক, সবেকিয়ানায় উত্তর কলকাতার দমদম পার্ক তরুণ সংঘ। এই বছর দশভূজা সম্মানের মহিলা পরিচালিত সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে নিউটাউনের নিউটাউন সার্বজনীন দুর্গোত্‍সব সমিতি এবং হাওড়ার সেরার সেরা পুজো নির্বাচিত হয়েছে হাওড়া শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারী।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading