বর্ষবরণে সমাজকে সচেতন করার বার্তা

নিজস্ব সংবাদদাতা, হুগলি: সমাজ তথা পরিবেশকে দূষণ মুক্ত করে তুলতে এবং সেই উদ্দেশ্যে আপামর জনসাধারণকে সচেতন করে তুলতে আজ থেকে ঠিক একবছর আগে কয়েকজন মিলে জন্ম দেন উদিতা নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের।

ভারতের অন্যতম সমাজ সংস্কারক ও নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব দিবসে জন্ম নেওয়া হুগলি জেলার বৈদ্যবাটির সংগঠন উদিতার বর্ষপূর্তি উপলক্ষে আজ সকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে বৈদ্যবাটি চৌমাথার কাছে বৃক্ষরোপন করে সমাজের সকলকে পরিবেশকে সবুজ করে তুলতে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন, স্থানীয় বৈদ্যবাটি পৌরসভার ২৩ নং,১৭ নং ও ২২ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা যথাক্রমে রত্না দাস, দেবরাজ দত্ত ও শতরূপা চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উদিতার সকলে। বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, এই মুহূর্তে যখন স্থানীয় পৌরসভা পৌর এলাকাকে নির্মল করে গড়ে তুলতে বদ্ধ পরিকর তখন উদিতার মত সংগঠন যার সদস্য সংখ্যা আজ শতকের ঘর অতিক্রম করেছে মাত্র এক বছরে তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading