শ্যামল কুমার সিংহ, হুগলি: হুগলি থেকে প্রকাশিত ভ্রমণবার্তা পত্রিকার সম্পাদক গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধার সঙ্গে এক স্মরণসভা অনুষ্ঠিত হলো হুগলী ঘুটিয়াবাজারের পত্রিকা কার্যালয়ে। প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। হুগলী সংবাদ, কলাবীথিকা হুগলী, গল্পসল্পের আটচালা, কৃষ্টি, হুগলী চুচুঁড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে মাল্যদান করা হয়। স্মৃতিচারণা করেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, শান্তনু চক্রবর্তী, মোহনলাল ঘোষ সহ বিশিষ্ট জনেরা।















