

শুভদীপ দে, হুগলি: হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল এই রাখি পূর্ণিমা বা রাখিবন্ধন। বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারতবর্ষ জুড়ে পালন হয় এই উৎসব। আজ হুগলির শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার IPS AMIT P JAVALGI, শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট নিশীথ ভাস্কর পাল, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস, শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ সুবীর মুখার্জি, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপ পৌরপ্রধান উত্তম নাগ, প্রাক্তন পৌর প্রশাসক ও বর্তমানে সিআইসি মেম্বার গৌরমোহন দে, সিআইসি মেম্বার সন্তোষ কুমার সিং, সিআইসি মেম্বার পিন্টু নাগ, সমাজসেবী শ্রীদাম সাহা এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ হুগলি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক ও সকল সাংবাদিক বন্ধুদের পরিবারের লোকজনেরা উপস্থিত ছিলেন।














