সত্যজিত্‍ স্মরণে ‘মানিকদার সঙ্গে’

0214563

Manik-dar-sange_card-(002)

বিশেষ প্রতিবেদন: বিগত কয়েক শতকের শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, গীতিকার এবং লেখক তথা চিত্রশিল্পী সুকুমার রায় এবং সুপ্রভা দেবীর পুত্র যিনি ছিলেন একই আধারের মধ্যে বহু গুণে গুণান্বিত। বাংলা তথা ভারতবর্ষের এই মহান সন্তানটি ছিলেন শিল্পসাম্রাজ্যে মণিমানিক্যে ঠাসা এক রত্নভাণ্ডার। আগামীকাল অর্থাত্‍ ২ মে এই মহান মানুষটির জন্মের শতবর্ষপূর্তি। আর এই উপলক্ষে সাত রাজার ধন এক মানিক সত্যজিত্‍ রায়কে স্মরণ করে আজ রাত ১০ টায় TV9 বাংলা আপনাদের সামনে নিয়ে আসছে নিউজ সিরিজ ‘মানিকদার সঙ্গে’।

যে মানুষটি জীবন থেকে গল্পের মানুষ খুঁজে খুঁজে বের করে সেলুলয়েডে ধরে রাখতেন জীবনের প্রতিরূপ। সেই সত্যজিৎ রায় খুঁজে পেয়েছিলেন ‘পথের পাঁচালী’র করুণা বন্দ্যোপাধ্যায়, ‘অপুর সংসার’-এর শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, ‘জন অরণ্য’র প্রদীপ   মুখোপাধ্যায় দের। আবার জহুরির চোখ ধৃতিমান চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, বরুণ চন্দের অভিনয় ক্ষমতার তল মাপতেও ভুল করেনি। পথের পাঁচালীর পর উত্তাল সাতের দশকে মুক্তি পেয়েছিল সত্যজিতের কলকাতা ট্রিলজি ‘প্রতিদ্বন্দ্বী’, ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’। তিনটি ছবিতেই সত্যজিতের রাজনৈতিক চেতনা স্পষ্ট। যা সেই সময়কার পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য অংশের বাম-ঘেঁষা প্রগতিশীলতার চেনা ছকে ধরা যায় না। ‘মানিকদার সঙ্গে’ নিউজ সিরিজে TV9 বাংলার ক্যামেরার সামনে স্মৃতির ঝাঁপি খুলেছেন ‘প্রতিদ্বন্দ্বী’র সিদ্ধার্থ ধৃতিমান চট্টোপাধ্যায়, ‘সীমাবদ্ধ’র শ্যামল বরুণ চন্দ, ‘জন অরণ্য’র সোমনাথ প্রদীপ মুখোপাধ্যায়। আছেন ‘সীমাবদ্ধ’ ছবিতেই ছোট্ট চরিত্রে দিয়ে সত্যজিতের সংসারে চলে আসা দীপঙ্কর দে। রয়েছেন ফেলুদাকে নিয়ে সত্যজিতের দুই ছবিরই তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং শেষ দু’টি ছবির অভিনেত্রী মমতাশঙ্কর।

কেমন ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর ইউনিটের সম্পর্ক বা তাঁর সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের রসায়ন? ধৃতিমান চট্টোপাধ্যায় থেকে মমতাশঙ্কর-তুলে ধরেছেন সে সব। মানিকদার সঙ্গে কাটানো দিনগুলির কথা, সেই সব রোমাঞ্চকর বৃত্তান্ত। সত্যজিত্‍ রায়ের পুত্র কী শুধুই বাবা হিসেবে তাঁকে পেয়েছিলেন নাকি অন্যরূপেও, সেই কথাই উঠে আসে সত্যজিত্‍ পুত্র সন্দীপ রায়ের বক্তব্যে। শুধু বাবা হিসেবে নয়, তাঁকে শিক্ষক হিসেবেও নিবিড়ভাবে বছরের পর বছর দেখেছেন তিনি। তাঁর কথায় উঠে আসে বাংলায় রায়বাড়ি,  ফিল্ম ইউনিটের অন্তরঙ্গ মুহূর্তগুলি।

untitled-1-3

আজ ১ মে সত্যজিত্‍ রায়কে  নিয়ে TV9 বাংলার এই বিশেষ নিউজ সিরিজের ভাষ্যকার থাকছেন বিশিষ্ট সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, পেশার সূত্রে একাধিক বার সত্যজিতের মুখোমুখি হয়েছিল যাঁকে। এই অনুষ্ঠানটি আবারও দেখা যাবে সত্যজিত্‍ রায়ের জন্মদিনের র্রাতে রাত ঠিক ১০ টায়।

untitled-3untitled-2-1latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-senadvt-1advt-31efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-4K S FIRE INSTITUTEsambad-pratikhan

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading