কবিগুরুর অপ্রচলিত গান পরিবেশনে সকলকে মুগ্ধ করলেন রবীন্দ্রসংগীত শিল্পী সায়ন্তনী গুপ্ত

0214563

photo_2022-04-21_00-09-18

স্বরূপম চক্রবর্তী: কবিগুরুর গানই যাঁর জীবনের মূল মন্ত্র, যাঁর নিজের জীবনের প্রতি পলে জড়িয়ে রয়েছেন বিশ্বকবি, প্রতিথযশা সেই রবীন্দ্রসংগীত শিল্পী সায়ন্তনী গুপ্ত ইতিমধ্যেই কবিকে নিয়ে, কবিগুরুর গান নিয়ে যে কাজটি শুরু করেছেন তারই পরবর্তী পর্যায়ের উদ্বোধন হয়ে গেলো অতি সম্প্রতি তিলোত্তমা কলকাতার বাইপাশের কাছে অত্যাধুনিক শিল্পীর নিজস্ব ষ্টুডিওতে প্ৰখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সুবিনয় রায়ের সুযোগ্য পুত্র সুরঞ্জন রায়ের হাত দিয়ে, উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী নুপুরছন্দা ঘোষ ও পিয়ানিস্ট দেবাশীষ সাহা।

সায়ন্তনী গুপ্ত ইতিমধ্যেই শুরু করেছেন অখণ্ড গীতবিতানের অডিও ভিসুয়াল পর্ব প্রকাশের। অখণ্ড গীতবিতানের দ্বিতীয় পর্যায় হিসেবে এদিন শাপমোচন গীতিনাট্যর অডিও ভিসুয়াল পর্বের আত্মপ্রকাশ ঘটল এই অনুষ্ঠান। এদিন এই উপলক্ষে শিল্পী সায়ন্তনী গুপ্তর অনন্য পরিবেশন ছিলো কবিগুরুর খুব কম শোনা গানগুলির কোলাজ ‘রবি সুধারসে’। untitled-3untitled-1-3

মুলত কবিগুরুর যে গানগুলিকে আমরা সচরাচর শুনতে পাই না সেই গানগুলি এদিন শিল্পী সায়ন্তনী গুপ্তর সুমধুর কন্ঠের সাবলীলতায় উপস্থিত শ্রোত্রীমন্ডলীকে উদ্বেলিত করে তুলেছিল। ‘আজি নির্ভয়নিদ্রিত ভুবনে’, ‘রাতে রাতে আলোর শিখা’, ‘হৃদয়শশী হৃদয়গগণে’, ‘মহানন্দে হের গো সবে’ ইত্যাদি অপ্রচলিত গানগুলি শ্রোতাদের মুগ্ধ করে তুলেছিল শিল্পীর গায়কীর গুণে। শিল্পীর সঙ্গে যোগ্য সংগতে রবি সুধারসে শীর্ষক এই সঙ্গীতানুষ্ঠানকে স্বার্থক করে তুলেছিলেন এস্রাজে নন্দন দাশগুপ্ত, তবলায় গৌতম চৌধুরী এবং বিশিষ্ট পিয়ানিস্ট দেবাশীষ সাহা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী মধুমিতা বসু।

K S FIRE INSTITUTEuntitled-2-1latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-senadvt-banner.31efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3sambad-pratikhanadvt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading