উচ্চশিক্ষিত ভবঘুরে সুরজিত্‍ মাঝিকে তাঁর নিজের বাড়িতে ফেরাতে তত্‍পর সবুজ সৈনিক মাবুদ আলী

dankuuniiস্বরূপম চক্রবর্তী: ছেলেটিকে অনেকেই দেখেন কিন্তু কেউ ভাবেন না তাঁকে নিয়ে। আসলে ভাববেই বা কেন, সে যে ভবঘুরে। এয়ামদের সভ্য সমাজের তথাকথিত শিক্ষিত মানবসম্প্রদায়ের এতটুকু সময় নেই আমাদের সমাজের এই সকল ভবঘুরেদের নিয়ে ভাবার। আবার এঁদের কথা, বা এঁদের নিয়েও ভাববার সেই রকম মানুষও কিন্তু রয়েছেন আমাদের এই সমাজে। এমনি এক ব্যক্তিত্ব হুগলি জেলার ডানকুনি এলাকার শেখ মাবুদ আলী। যিনি নিজেকে নিয়োজিত করেছেন মানব সেবায়। পরিবেশকে বাঁচাতে, পরিবেশের সবুজকে রক্ষা করতে যিনি বদ্ধ-পরিকর, সেই মাবুদ আলি বিগত কয়েকমাস ধরেই তাঁর এলাকায় অর্থাত্‍ ডানকুনিতে এমন এক ভবঘুরে মানুষের দেখা পান, যাঁকে দেখে তাঁর মনের কোণে কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল এইসব মানুষগুলোও তো আমাদের মতই।

ওই নির্দিষ্ট ভবঘুরে মানূষটিকে বেশ কিছুদিন ধরে নজরে রাখার পর মাবুদ আলী তাঁকে নিয়ে এসে রীতিমত তাঁর চুল-দাঁড়ি থেকে শুরু করে হাত-পায়ের নখ কেটে সাবান দিয়ে চান করিয়ে যখন জানতে পড়লেন ওই ব্যক্তি উচ্চ-শিক্ষিত একজন মানুষ, যিনি শুধুমাত্র পারিবারিক কারণে ও কিছুটা ভয়েই নিজের বাড়ি ছাড়া আজ প্রায় মাস ছয়েক। সুরজিত্‍ মাঝি নামক ওই ব্যক্তিকে এই মূহুর্তে মাবুদ আলী নিজের তত্তাবধানে রেখে চাইছেন স্থানীয় প্রশাসনের সাহায্যে তাঁকে নিজের বাড়িতে পৌছে দিতে।

gnc-advt-6x4-for-web201251443_2052819018191856_7318174547572268134_nadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5LATEST ADVT OF JOTISHADVT-BANNER

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading