ওই নির্দিষ্ট ভবঘুরে মানূষটিকে বেশ কিছুদিন ধরে নজরে রাখার পর মাবুদ আলী তাঁকে নিয়ে এসে রীতিমত তাঁর চুল-দাঁড়ি থেকে শুরু করে হাত-পায়ের নখ কেটে সাবান দিয়ে চান করিয়ে যখন জানতে পড়লেন ওই ব্যক্তি উচ্চ-শিক্ষিত একজন মানুষ, যিনি শুধুমাত্র পারিবারিক কারণে ও কিছুটা ভয়েই নিজের বাড়ি ছাড়া আজ প্রায় মাস ছয়েক। সুরজিত্ মাঝি নামক ওই ব্যক্তিকে এই মূহুর্তে মাবুদ আলী নিজের তত্তাবধানে রেখে চাইছেন স্থানীয় প্রশাসনের সাহায্যে তাঁকে নিজের বাড়িতে পৌছে দিতে।
উচ্চশিক্ষিত ভবঘুরে সুরজিত্ মাঝিকে তাঁর নিজের বাড়িতে ফেরাতে তত্পর সবুজ সৈনিক মাবুদ আলী
Advertisements
