মহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলির শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ সুদীপ্ত রায়

dr-royনিজস্ব সংবাদদাতা, হুগলি: : সারা রাজ্যে ভোটের দামামা বেজে উঠেছে। প্রচারে নিজেদের নিজেদের প্রার্থীদের ভোটে জেতাতে তত্‍পর সব রাজনৈতিক দলগুলি। এর সঙ্গে সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ। আজ হুগলি জেলার শ্রীরামপুর মহকুমা অফিসে মনোনয়ন জমা দিলেন শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ সুদীপ্ত রায়। আজ সকালে মহেশের সুবিখ্যাত জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে ডঃ সুদীপ্ত রায় তাঁর

মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেবার পর ডঃ সুদীপ্ত রায় বলেন তিনি এই বিধানসভার প্রতিটি মানুষের পাশে ছিলেন এবং এখনও থাকবেন, জেতার ব্যপারে তিনি একশো শতাংশ নিশ্চিত বলেও জানান তিনি। তিনি বলেন তাঁর মূল লক্ষ উন্নয়ন। উলেক্ষ্য ডঃ সুদীপ্ত রায় হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভয় ২০০৯ সাল থেকেই বিধায়ক হিসাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading