বিজেপি প্রার্থীকে রীতিমত চ্যালেঞ্জ জানলেন কাঞ্চন মল্লিক

kanchanনিজস্ব সংবাদদাতা, হুগলি:  আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সমস্ত রাজনৈতিক দলগুলির প্রচারের ব্যস্ততা লক্ষনীয়। উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক কোন্নগরে এক জনসভায় উপস্থিত হয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে এবং বিজেপি মনোনীত প্রার্থী উত্তরপাড়া বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল কে। তিনি বলেন, “তেলের দাম বাড়িয়ে বিজেপি সোনার বাংলা গড়তে এসেছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে বিজেপি সোনার বাংলা গড়তে এসেছে, তাই বাড়ির মা-বোনেরা একবার ভাববেন ভোটটা কাকে দেবেন”। এদিনের সভায়  উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading