মাতৃভাষা দিবসে শুভ সূচনা একুশে বই উত্‍সবে’র

boimela

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বই মেলার ইতিহাসে নতুন করে সংযোজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বার দক্ষিণ কলকাতায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের আয়োজনে বইমেলার আসর “একুশে বই উত্‍সব” । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ উপস্থিত সকল অতিথির মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলের্ণ একুশে বই উত্‍সবের। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষে গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন বর্তমান সময়ে নিজেদের সাহিত্য, সংস্কৃতি, নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন খুব বেশি করে অনুভূত হচ্ছে। সেই কারণেই তাঁদের এই প্রচেষ্টা, এবং মাতৃভাষার সম্মান রক্ষার জন্য যাঁরা গুলি বেয়নেটের সামনে নিজেরা বারবার বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই ‘একুশে বই উৎসব’ । boimeladddমেলার ৭দিন জুড়ে প্রতিদিন বিকেলে থাকছে বাংলা ভাষা চর্চা, বাংলা ভাষার জন্য সংগ্রাম, বাংলা সাহিত্য, সংস্কৃতি সম্পর্কিত বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনাসভা। এইসব আলোচনায় উপস্থিত থাকছেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট গুণিজনেরা। এছাড়াও প্রায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে বাংলার গান, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার তালতলা মাঠ বা  ই.ই.ডি.এফ-এর পাশের মাঠে  ৭০ টির মত প্রকাশনা সংস্থার অংশ নেওয়া এই বই উত্‍সব চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading