এবার অভিষেকের শালীর বাড়িতে সিবিআই

upohjarসঞ্জয় মুখোপাধ্যায়: সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিষেকের স্ত্রীয়ের পাশাপাশি তাঁর (রুজিরার) বোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে। অভিষেকের শ্যালিকা মনিকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকেও নোটিস দিয়েছে সিবিআই। মেইল-এ নোটিস পাঠানো হয়েছে। কিন্তু সেই নেটিসের কোনওরকম উত্তর পাওয়া যায়নি। তাই আজ সোমবার সকাল ১১টায় বাড়িতে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছিল সিবিআই আধিকারিকরা। সেই মতই প্রায় বেলা ১২ টার পর উপহার লাক্সারি কমপ্লেক্সে গিয়ে পৌঁছয় সিবিআইয়ের দল।সিবিআইয়ের গাড়িকে বেশ কিছুক্ষণ কমপ্লেক্সের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত সিবিআইয়ের টিম তারা বাইরে অপেক্ষা করেন। পরে তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ মহিলা অফিসার এর টিম তাঁরা হেঁটে ভেতরে যান। উপহার লাক্সারি কমপ্লেক্সের টাওয়ার থ্রি-তে ১৮০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন মনিকা গম্ভীর।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading