নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বই মেলার ইতিহাসে নতুন করে সংযোজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বার দক্ষিণ কলকাতায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের আয়োজনে বইমেলার আসর “একুশে বই উত্সব” । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ উপস্থিত সকল অতিথির মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলের্ণ একুশে বই উত্সবের। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষে গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন বর্তমান সময়ে নিজেদের সাহিত্য, সংস্কৃতি, নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন খুব বেশি করে অনুভূত হচ্ছে। সেই কারণেই তাঁদের এই প্রচেষ্টা, এবং মাতৃভাষার সম্মান রক্ষার জন্য যাঁরা গুলি বেয়নেটের সামনে নিজেরা বারবার বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই ‘একুশে বই উৎসব’ ।
মাতৃভাষা দিবসে শুভ সূচনা একুশে বই উত্সবে’র
Advertisements
