শুরু হলো মৃন্ময়ী মেলা

7

সঞ্জয় মুখোপাধ্যায়: শুরু হলো মৃন্ময়ী মেলা। মূলত মহিলাদের দ্বারা পরিচালিত এবং দুর্গাপূজা কমিটি পরিচালিত এই মৃন্ময়ী মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে। এই বছর দ্বিতীয় বছরে এই মেলা। মেলায় ৫৮ টি স্টল ও সমস্ত রকম করোনার স্বাস্থ্যবিধি মাথায় রেখেই এই মেলা করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তিনি জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠী সহ অন্যান্য মহিলারা এই মেলায় যোগদান করেছেন। অন্যদিকে শোভন দেব চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন এটি একটি মহান উদ্যোগ। এই মেলার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মহিলারা তাদের হাতের জিনিস বিক্রি করতে পারবেন।

এর ফলে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন আগে এই মেলা তিন দিন হতো এখন তা বাড়িয়ে ছযদিন করা হয়েছে। পরবর্তী সময়ে এই মেলার দিন আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাসহ আরো অন্যান্য বিভিন্ন জেলা থেকে  গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছেন এবং নিজের তৈরি জিনিস যেমন বিক্রি হবে তেমনি সাধারণ মানুষ অনেক সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস এই মেলা থেকে কিনতে পারবেন এবং নিজেরা যেমন উপকৃত হবেন তেমনি স্বনির্ভর গোষ্ঠী সহ অন্যান্য মহিলারাও এখান থেকে নিজেরাও উপকৃত হবেন। আগামী দিনে আরও বৃহৎ আকারে এই মেলা করা হবে বলেও তিনি জানিয়েছেন।  অন্যদিকে তিনি জানিয়েছেন এই মেলার মাধ্যমে গ্রাম বাংলার চিত্র ও হাতের তৈরি কাজ শহরবাসীর কাছে পৌঁছে যাবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading