ভাগ্য বিড়ম্বিত অসহায় মা কে ভারতমাতা হিসেবে পূজা করা হল

13

নিজস্ব সংবাদদাতা: প্রজাতন্ত্র দিবসে আবার সংবাদ শিরোনামে বেগমপুর আদানের অগ্নিকল্প। বলাগড় কলেজের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এক ক্যান্সার রোগীকে হুইল চেয়ার এবং আর্থিক সাহার্য করে দিনটিকে স্মরণীয় করে তুললো অগ্নিকল্প। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প(ইউনিট-২)এর উদ্যোগে পালন করা হ্য় ৭২ তম সাধারণতন্ত্র দিবস। অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন কলেজের জিবি প্রেসিডেন্ট হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জী, উপস্থিত ছিলেন হুগলি জেলার অন্যতম এক স্বেচ্ছাসেবী সংগঠন বেগমপুরের “অগ্নিকল্প”-র কর্ণধার কৌশিক শীল, ডানকুনি হাসপাতালের সুপার সহ জাতীয় শিক্ষক বিধান সরকার।

এদিনের অনুষ্ঠানে স্থানীয় সাজাহান শেখ নামে এক ক্যান্সার আক্রান্ত রোগীকে অগ্নিকল্পের সহযোগিতায় তুলে দেওয়া হলো হুইল চেয়ার ও পাঁচ হাজার টাকা। এদিনের অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকটি ছিল এক ভাগ্য বিড়ম্বিত অসহায় মা কে ভারতমাতা হিসেবে প্রায় পূজার ভঙ্গীতে মালা,চন্দন,শাঁখের ধ্বনি,অন্ন,খাদ্য সামগ্রী,বস্ত্র দিয়ে সম্মান জানানোর অনুষ্ঠান। যা এককথায় অনবদ্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading