শুরু হল নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর মেট্রোর পরীক্ষামূলক পরিষেবা

metro-4

সঞ্জয় মুখোপাধ্যায়: দীর্ঘদিনের আশা পূর্ণ করে মেট্রো ছুটল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, শুরু হয়ে গেল ট্রায়াল রান। যদিও যাত্রী পরিষেবা শুরু হতে সেই মার্চ মাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে. সূত্রের খবর, রাজ্যে নির্বাচনের আগেই চালু করে দেওয়া হবে এই নতুন মেট্রো পথ। তবে কল্পতরু উৎসবেও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সফর করা যাবে না। ফলে পয়লা বৈশাখ বাঙালির লক্ষ্য নয়া মেট্রো পথের৷ আজ, বুধবার সকাল সাড়ে ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করে।

পরীক্ষামূলক ভাবে এই মেট্রোর যাত্রী হলেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী-সহ বেশ কয়েকজন আধিকারিকরা। মেধা রেক নম্বর ৪১২ প্রথম গেল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর। আপ লাইন দিয়ে ছুটল ট্রেন। তারপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছয়। সেখান থেকে পিছিয়ে আসে বরাহনগর মেট্রো স্টেশনের দিকে। তারপর ওয়াই সাইডিং থেকে লাইন বদল করে মেট্রো আসে দক্ষিণেশ্বর।

আরও পড়ুন:  দ্য গ্লোবাল গ্রীন ফোর্সের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল বেলমুড়িতে

সেখান থেকে ডাউন লাইন ধরে মেট্রো ছোটে নোয়াপাড়ার দিকে। এভাবেই বেশ কয়েকবার চলে মেট্রোর ট্রায়াল রান। আগামী দিনেও পরীক্ষা চলবে রেক, সিগন্যাল, ব্রেক সিস্টেমের। বার বার পরীক্ষা করে ত্রুটি শোধরানো হবে। তারপরে আবেদন জানানো হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে৷ সেখান থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলেই ছুটবে মেট্রো। ফলে দীর্ঘদিনের চাহিদা মেনে মেট্রো ছুটবে দক্ষিণেশ্বর পর্যন্ত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading