দ্য গ্লোবাল গ্রীন ফোর্সের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল বেলমুড়িতে

greenনিজস্ব সংবাদদাতা: মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে একটি সবুজ ও দূষণমুক্ত সুন্দর পৃথিবীর স্বপ্ন নিয়ে দ্য গ্লোবাল গ্রীন ফোর্সের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো সম্প্রতি হুগলির বেলমুড়ি স্টেশন সংলগ্ন পশ্চিম শিকটায়। সম্মেলন সংলগ্ন রাস্তার ধারে দুটি বৃক্ষরোপণের মাধ্যমে সম্মেলনের শুভসূচনা হয়।

আরও পড়ুন  বাইপাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন

সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্তের তেরোটি শাখা সংগঠন তাদের বিগত বছরের বিভিন্ন কার্য্যবিবরণী যেমন তুলে ধরেছেন, তেমনই আগামীদিনে পরিবেশ সচেতনতায় ও রক্ষায় গ্রীন ফোর্সের চলার পথের দিশা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। আগামী ২৮ শে ডিসেম্বর, ২০২০ গ্রীন ফোর্সের তরফ থেকে পরিবেশ সচেতনতার লক্ষ্যে সাইকেলে আসাম যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। লেনিন বসুকে সম্পাদক ও তারক চন্দ্র পালকে সভাপতি এবং রাজ্যের বিভিন্ন শাখার পনেরো জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচন করা হয়।

আরও দেখুন : দলত্যাগীদের ঠিক কী বললেন তৃণমূল নেতা কৌশিক শীল

আরও পড়ুন: দল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের মত সম্মান করি-দেবাশীষ মুখোপাধ্যায়

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading