এই রাজ্যে কারখানা কোথায় ! কারখানা থাকলে তো ধোঁয়া উঠত- অগ্নিমিত্রা পাল

sanjayসঞ্জয় মুখোপাধ্যায়: এই রাজ্যে কোনরকম কর্মসংস্থানই হয় নি, এছাড়াও এই কয় বছরে একত্তও কারখানা তিনি দেখতে পান নি সারা রাজ্যে বলে জানান অগ্নিমিত্রা পাল, শ্রীমতি পাল আরও বলেন কারখানা তো বন্ধ দেখেছি কারন কারখানা খোলা থাকলে ধোঁয়া উঠত কিন্তু কোথায় ধোঁয়া, দিদিমনি আর ওনার সঙ্গে যে কয়টি নেতা এখনও তৃণমূলে রয়েছেন বলছেন ওনার নাকি ১২০০ কারখানা করেছেন যদিও অধিকাংশ তৃণমূল নেতাই এখন তো বিজেপিতে চলে আসছে। এই রাজ্যের কর্মসংস্থান বিষয়ে অগ্নিমিত্রা বলেন তৃণমূল সরকারের ঘোষিত এক কোটি মানুষের কর্মসংস্থান পুরোটাই ভূয়ো, কারণ হিসাবে তিনি বলেন তিনি প্রতিদিন যে সকল সভায় যাচ্ছেন সেখানে একটাও হাত উঠিয়ে কেউ বলেন না তাঁর বাড়ির ছেলেটা বা মেয়েটা কাজ পেয়েছে। অগ্নিমিত্রা আরও বলেন যে সকল মানুষ অসামাজিক কাজে লিপ্ত তাঁরা জানতেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তাঁদের নিরাপত্তা দেবে কারন তাঁরা এতদিন ধরে টিএমসি’র কাছ থেকে নিরাপত্তা পেয়ে এসেছিল আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে প্রথম দিনই একজন ক্রিমিনালকে ছাড়াতে থানায়ও গিয়েছিলেন,আর আজ ওই সকল মানুষের বুঝে গিয়েছেন দিদিমনি আর যদি না থাকে দলটাই যদি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে তো জিতেন তেওয়ারীর মত মানুষের তো চিন্তা হবারই কারণ তাঁরা নিরাপত্তা কোথায় পাবে তাই তাঁরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন। অগ্নিমিত্রা  রাজ্যের মুখমন্ত্রীর বিষয়ে বলতে গিয়ে বলেন এই বাংলার মানুষ ওনাকে পুরোপুরিই প্রত্যাখান করেছেন, আর মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে আগামী ২০২১ এ তিনি আর এই রাজ্যের ক্ষমতায় আসতে পারছেন না। এই রাজ্যের গরীব মানুষ যাঁদের তিনি দেখেছেন আম্ফানের পর রাস্তায় ঘর সংসার করতে, যাঁদের মাথায় ছাদ নেই তাঁদের জন্য এই রাজ্যের মুখমন্ত্রীর কোনও মায়া নেই বলেই অভিযোগ করেন অগ্নিমিত্রা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading