সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা, সংবাদ প্রতিখন: ২০১৮ সালের পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় যে মেধাতালিকা প্রকাশিত হয়েছিল, সেই মেধাতালিকা ভুক্ত সকল প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করা ও সকল বিষয়ের প্যানেলগুলির বৈধতার সময়সীমা বাড়াতে হবে এই দাবি নিয়ে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ২০১৮ পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অরাজনৈতিক সংগঠন। এদিন সম্মেলনে উপস্থিত থেকে এই সকল মেধা তালিকা ভুক্ত প্রার্থীদের পাশে দাঁড়ান শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার।





