আসছে বিশ্বকর্মা পুজো,তার আগে চায়না সুতো মজুত করার খবর পেয়ে হানা দিল পুলিশ,আটক প্রচুর সুতো

asdfনিজস্ব সংবাদদাতা: বস্তা বস্তা চায়না সুতো বাজেয়াপ্ত করল হুগলির শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। ভাদ্র সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর রেওয়াজ প্রাচীন।এছাড়াও পৌষ সংক্রান্তি সহ বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ে আকাশে। আর সেই ঘুড়ি ওড়াতে ব্যবহার করা হচ্ছে চীনা নাইলন সুতো। আগের সুতির সুতো সহজেই ছিঁড়ে যেত চায়না সুতো তার তুলনায় খুবই শক্ত। যে কারনে চায়না সুতোয় বিপদের আশঙ্কা থাকে। সুতোয় জড়িয়ে পাখির মৃত্যু মানুষেরও মৃত্যুর ঘটনা ঘটেছে। যে কারনে চায়না সুতো বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবু লুকিয়ে চুরিয়ে চায়না সুতো বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়।

আজ শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ চায়না সুতো ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে বস্তা বস্তা নাইলনের সুতো আটক ও বাজেয়াপ্ত করে।

advt-5advt-4advt-1advt-2advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading