অমৃতলোকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়

pranab-mukherjee-sharmistha-mukherjee-1598880509অনিমেষ মল্লিক: বিফলে গেল ২২ দিনের লড়াই, সেনা হাসপাতলের ডাক্তারদের সকল প্রচেষ্টা, সকল পরীক্ষা-নিরীক্ষাকে অতিক্রম করে অমৃতলোকের পথে ৮৫ টি বসন্ত অতিক্রম করা ভারতরত্ন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আদন্ত বাঙ্গালি প্রণব মুখোপাধ্যায়। প্রণব পুত্র অভিজিত্‍ মুখোপাধ্যায় নিজে আজ টুইট করে এই কথা জানান। প্রণব বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত রত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায় আমাদের জাতির উন্নয়নের গতি প্রকৃতিতে এমন এক চিহ্ন রেখে গেছেন যা লঙ্ঘন করা কষ্টকর।  একজন শ্রেষ্ঠ পন্ডিত, একজন উচ্চমানের রাষ্ট্রনায়ক ছিলেন তিনি।”  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব বন্দ্যোপাধ্যায়ের প্রয়ানে গভীর শোক ব্যক্ত করে এক শোক বার্তায় জানিয়েছেন, “দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। এই মৃত্যুতে জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। প্রণববাবু দেশের  অর্থ, প্রতিরক্ষা, বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও লোকসভা ও রাজ্যসভার দলনেতা, যোজনা কমিশনের উপাধ্যক্ষ পদেও আসীন ছিলেন।বাগ্মী ও সুপণ্ডিত প্রণববাবুর রচিত বহু গ্রন্থে রয়েছে তাঁর  বৈদগ্ধ্যের স্বাক্ষর। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রণববাবু  ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তাঁর সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের। ব্যক্তিগতভাবে প্রণববাবু আমাকে অত্যন্ত  স্নেহ করতেন এবং বিভিন্ন সময়ে আমি তাঁর  ঘনিষ্ঠ ও মূল্যবান উপদেশ পেয়েছি। তিনি আমার জীবনে অভিভাবকতুল্য ছিলেন। তাঁকে ছাড়া দিল্লী যাওয়া অকল্পনীয়। আমি তাঁর পুত্র,কন্যা, পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

advt-5advt-4advt-1advt-2advt-3FVADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading