কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান রিষড়ায়

20200829_175318নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার রিষড়া পৌরসভার অন্তর্গত ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস গতকাল  শনিবার ২৮ আগস্ট, ২০২০ রিষড়া রবীন্দ্র কানন পার্কে ২২ নং ওয়ার্ডের অন্তর্গত সকল শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী ও ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে আয়োজন করেছিল এক সম্বর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনের সন্ধ্যায় উপস্থিত থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এই সম্মাননা প্রদান এই ওয়ার্ডের কৃতী ধন্যবাদ  দেন রিষড়া পৌরসভার অন্তর্গত ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দদের।

তিনি ভূয়সী প্রশংসা করেন রিষড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার এই অনুষ্ঠানের প্রধান কাণ্ডারী সন্ধ্যা দাসের। উল্লেক্ষ্য এদিন রিষড়া পৌরসভার অন্তর্গত ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা জানানোর সঙ্গে সঙ্গে সম্মাননা জানানো হয় এলাকার বিশিষ্ট শিক্ষকদের ও করোনা প্রতিরোধে সদা লড়াই করা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও।

এদিন ত্রিপুরা বীর বিক্রম মহারাজ বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য রিষড়ার বাসিন্দা গৌতম কুমার ঘোষ উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের আগামীর পথে চলতে তাঁর মহামূল্যবান উপদেশ প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করে এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  এদিনের এই মনোজ্ঞ সন্ধায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তরপাড়া-কোতরং পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক দিলীপ যাদব, রিষড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক বিজয় সাগর মিশ্র, হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও বৈদ্যবটি পুরসভারে প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক অরিন্দম গুইন সহ তৃণমূল নেতা জনাব জাহিদ হাসান খান, হর্ষপ্রসাদ ব্যানার্জী সহ এই পৌরসভার প্রাক্তন কাউন্সিলারবৃন্দ ও স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।

advt-5

advt-4

advt-1

advt-2

advt-3

FVADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading