তিনি ভূয়সী প্রশংসা করেন রিষড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার এই অনুষ্ঠানের প্রধান কাণ্ডারী সন্ধ্যা দাসের। উল্লেক্ষ্য এদিন রিষড়া পৌরসভার অন্তর্গত ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা জানানোর সঙ্গে সঙ্গে সম্মাননা জানানো হয় এলাকার বিশিষ্ট শিক্ষকদের ও করোনা প্রতিরোধে সদা লড়াই করা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও।
এদিন ত্রিপুরা বীর বিক্রম মহারাজ বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য রিষড়ার বাসিন্দা গৌতম কুমার ঘোষ উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের আগামীর পথে চলতে তাঁর মহামূল্যবান উপদেশ প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করে এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের এই মনোজ্ঞ সন্ধায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তরপাড়া-কোতরং পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক দিলীপ যাদব, রিষড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক বিজয় সাগর মিশ্র, হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও বৈদ্যবটি পুরসভারে প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক অরিন্দম গুইন সহ তৃণমূল নেতা জনাব জাহিদ হাসান খান, হর্ষপ্রসাদ ব্যানার্জী সহ এই পৌরসভার প্রাক্তন কাউন্সিলারবৃন্দ ও স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।
