বৈদ্যবাটিতে জি টি রোড অবরোধ

96e5fb1b-1d6a-479c-a1da-06036c33ebd8প্রবীর বোস, হুগলি: আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যবাটি জি টি রোডের পাশে বড় একটি গাছ। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সিইএসসি দপ্তরে অভিযোগ জানায়। কয়েক মাস হয়ে গেলেও মেলেনি কোন সুরাহা। আতঙ্কে দিন কাটছিল বৈদ্যবাটী পোস্টঅফিস ও জোড়াঅশ্বত্থতলার এলাকার বাসিন্দাদের। শুক্রবার ভোরে ক্ষতিগ্রস্ত গাছটিকে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে গাছটি উপড়ে পরে বিদ্যুতের তারের উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোন সমাধান না মেলায় আজ সকালে স্থানীয় বাসিন্দারা জি টি রোড অবরোধ করে। এক ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ এসে গাছটি কাটার  আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

FVADVT

advt-3

advt-2

advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading