বসিরহাটে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের বড়সড় ভাঙ্গন

ab80e8c7-514f-4726-b999-29b956e4656eসৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের খোলাপোতা, চৈতা, বেগমপুর-বিবিপুর ও কচুয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ২ সদস্য, ২ নির্দল সদস্য, বিজেপি ও সিপিএম নেতা সহ প্রায় সাত শতাধিক কর্মী খোলাপোতার চৌমাথায় তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ্ রনি, বসিরহাট ২নং ব্লক সভাপতি বন্দ্যোপাধ্যায়, কার্যকারী সভাপতি সৌমেন মন্ডল, খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জিরা। অন‍্য দল থেকে এসে ঐ কর্মীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই এই যোগদান। পাশাপাশি কংগ্রেসের পঞ্চায়েত সদস‍্য ফতেমা খাতুন, বিজেপি নেত্রী স্বপ্না দাস, সিপিএমের ললিতা দাস বলেন, রাজ্য সরকারের উন্নয়নের শরিক হতে আমরা এই দলে যোগদান করেছি। যেভাবে রাজ্য সরকার সাধারণের জন্য রেশনিং ব্যবস্থা গ্রহণ করেছেন, পাশাপাশি করোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন ও সবসময় মানুষের কথা ভাবেন সেই দিকে তাকিয়েই আমরা যোগদান করলাম। পুরনো দল ত্যাগ করার প্রসঙ্গে তারা বলেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে ও নেতারা স্বজন পোষণ করছেন, স্থানীয় নেতাকর্মীদের কথা মানছেন না, একনায়কতন্ত্র চালাচ্ছে। তার জন্যই আমরা আজকে দল ত্যাগ করলাম যাতে মানুষের উন্নয়ন করতে পারি।

FVADVT

advt-3

advt-2

advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading