বসিরহাটের প্রাচীন মাছের আড়ৎ বন্ধ করলো মাছ ব্যবসায়ীরা

basir-machসৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: মহকুমা তথা জেলার অন‍্যতম প্রাচীন বসিরহাটের ত্রিমোহিনী মাছের আড়ৎ। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এসে ভিড় করে মাছ নিয়ে যাওয়ার জন্য। এই আড়ৎ থেকে মাছ ভিন রাজ্যে ও বিদেশে পাড়ি দেয়। সেই আড়তেই করোনা আতঙ্কে বহিরাগত মাছ ব্যবসায়ীদের প্রবেশ নিষেধের সিদ্ধান্ত নিল মৎস আড়ৎ কমিটি। এলাকাবাসী ও মৎস্য ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বসিরহাট পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইটিন্ডা রোডের ধারে ত্রিমোহিনী মাছের আড়ৎ বন্ধ করলো বাঁশের ব‍্যারিকেড দিয়ে। একদিকে লকডাউনের মধ‍্যে সামাজিক দূরত্ব বজায় রাখা অন্যদিকে করোনা সচেতনতা বার্তা দিতে এই কঠিন সিদ্ধান্ত নিল এখানকার কয়েকশো মৎস্যজীবীরা। নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে ব্যারিকেড করে এই মাছ ব্যবসা বন্ধ করলো। উদ্দেশ্য বহিরাগত মাছ ব্যবসায়ীরা যাতে এই লকডাউনের মধ‍্যে মাছের আড়তে আসতে না পারে এবং তারা এই সংক্রামক রোগের হাত থেকে নিজেদের ও বসিরহাটের জনগণকে সুরক্ষিত রাখতে পারে। পাশাপাশি টাকি রোডের ধারে শাঁকচুড়া বাজারে মাছ ও সব্জি  বাজারে রসদ কিনতে নেমেছিল মানুষের ঢল।basir-mach-3 এবার সাধারণ মানুষ নিজেরাই বাজার বন্ধ করে দিলে অনির্দিষ্টকালের জন্য। এলাকাবাসীদের প্রতি বার্তা ছুঁড়ে দিলেন করোনার মতো মারণ রোগ থেকে দূরে থাকার। ইতিমধ্যে বসিরহাট জিরাকপুর গ্রামে একজন প্রাক্তন সেনাকর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে ওই এলাকা সংলগ্ন বাজার বন্ধ হয়েছে। বসিরহাটের প্রাণকেন্দ্রে শহরের দুটি বাজার বন্ধ হলো অনির্দিষ্টকালের জন্য। করোনার আবহে এমনিতেই উত্তর ২৪ প‍রগণার সমস্ত অংশ রেড জোনের অন্তর্গত। করোনা আতঙ্কে জুবুথুবু অবস্থা বসিরহাট শহরবাসীর সেকথা বলাই বাহুল্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading