অনাথ শিশুদের রান্না করে খাওয়ালো বসিরহাট ট্রাফিক পুলিশ

basir-traffic-3সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাটে পুলিশ জেলার পুলিশ সুপার কংকর  প্রসাদ বাড়ুই এর নির্দেশে, বসিরহাট ট্রাফিক গার্ডের ডিএসপি আনন্দজিৎ হোড়ের তত্ত্বাবধানে ও বসিরহাট ট্রাফিক ওসি বিপ্লব দের নেতৃত্বে বসিরহাট জিরাকপুর এলাকায় একটি হোমের ৫০জন অনাথ শিশুকে পুলিশ আধিকারিকরা নিজে হাতে রান্না করে খাওয়ালেন। অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াল পুলিশ। খাবার মেনুতে ছিল ভাত, ডাল, সোয়াবিন, মাছ, মিষ্টি অন্যান্য খাবার। এছাড়া দেওয়া হয় বিস্কুটের প্যাকেট, জলের বোতল ও কিছু শুকনো খাবার। বসিরহাট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বসিরহাট ট্রাফিকের ওসি বিপ্লব দে বলেন, “এই হোমে ৫০ জন শিশু আছে।

তাদেরকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে এবং কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। আগামী দিনেও লকডাউন চলাকালীন খাবার দেওয়া হবে।” পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading