আতিথেয়তার অনন্য নজির গড়লেন সুরঞ্জন পাল

IMG-20190922-WA0010.jpgসঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা : অতিথি দেব ভবঃ স্লোগানটিকে সার্থক করে তুলতে বাঙালির তুলনা ভূ-ভারতে বিরল। বাঙালি চিরকালই অতিথিবৎসল হিসেবে সুপরিচিত। অতিথিকে দেবতা হিসেবে মনের মনিকোঠায় স্থান করে দিয়ে সদাই রত হয় অতিথি আপ্যায়নে। অতিথি আপ্যায়নের বাঙালিয়ানার এই অনন্য গুণের নিদর্শন সম্প্রতি তুলে ধরলেন সুরঞ্জন পাল। সেলুলয়েডের গল্প নয়। নিজের  জীবন যার সেলুলয়েডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,  সেই সুরঞ্জন বাবু কলকাতার অন্যতম প্রেক্ষাগৃহ বিজলী সিনেমার কর্ণধার।

সম্প্রতি  কলকাতার এই প্রেক্ষাগৃহেই আসর বসেছিল ভারতীয় চলচ্চিত্র গুলির মধ্যে অস্কার পুরস্কারের জন্য মনোনয়নের। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিজলী সিনেমাকে এই অনুষ্ঠান হাজির করালো এক অনন্য উচ্চতায়।  ইতিহাস স্পর্শ করল কলকাতার সিনেমা হল বিজলী, আর এই সিনেমা হলের প্রধান কর্ণধার সুরঞ্জন বাবুর আতিথেয়তায় মুগ্ধ হয়ে সকল অভ্যাগত অতিথিদের গলায় ঝরে পড়ল প্রশংসার বন্যা।

সুরঞ্জন বাবু তার এই আন্তরিক অতিথি সেবার মধ্য দিয়ে প্রমাণ করলেন বাঙালি আজও তার সেই বিশেষ বৈশিষ্ট্যকে বিসর্জন দেয় নি, আজও বাঙালির কাছে অতিথি ভগবান রূপে পূজিত। (নিজস্ব চিত্র)

IMG-20190921-WA0035.jpg

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

0d21b-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat