সম্প্রতি কলকাতার এই প্রেক্ষাগৃহেই আসর বসেছিল ভারতীয় চলচ্চিত্র গুলির মধ্যে অস্কার পুরস্কারের জন্য মনোনয়নের। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিজলী সিনেমাকে এই অনুষ্ঠান হাজির করালো এক অনন্য উচ্চতায়। ইতিহাস স্পর্শ করল কলকাতার সিনেমা হল বিজলী, আর এই সিনেমা হলের প্রধান কর্ণধার সুরঞ্জন বাবুর আতিথেয়তায় মুগ্ধ হয়ে সকল অভ্যাগত অতিথিদের গলায় ঝরে পড়ল প্রশংসার বন্যা।
সুরঞ্জন বাবু তার এই আন্তরিক অতিথি সেবার মধ্য দিয়ে প্রমাণ করলেন বাঙালি আজও তার সেই বিশেষ বৈশিষ্ট্যকে বিসর্জন দেয় নি, আজও বাঙালির কাছে অতিথি ভগবান রূপে পূজিত। (নিজস্ব চিত্র)
