সংবাদ প্রতিখন প্রকাশন

 

২০২৪ সালের মাঝামাঝি সময়ে কবি, সাহিত্যিক, ও প্রবীণ সাংবাদিক সুমিত দাঁ’র লেখা ছোটগল্পের একটি অসাধারণ সংকলন ‘উল্কা’ নামক একটি চমৎকার গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে ‘সংবাদ প্রতিখন প্রকাশন’-এর।

এটি মূলত জনপ্রিয় মাধ্যম ‘সংবাদ প্রতিখন’-এর একটি বিশেষ সাহিত্য শাখা। প্রতিষ্ঠার পর থেকেই আমরা বাংলা সাহিত্যের দিগন্তকে আরও প্রসারিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের তালিকায় যুক্ত হয়েছে গল্প, উপন্যাস, কবিতা, নাটক এবং ছোটদের উপযোগী নান্দনিক সব সৃষ্টি। আমাদের উদ্দেশ্য যাঁরা প্রচারের আলো থেকে দূরে, নীরবে-একান্তে সাহিত্য সাধনা করে চলেছেন, তাঁদের সেই অমূল্য সৃষ্টিকে পাঠকের দরবারে পৌঁছে দেওয়া। নতুন ও প্রতিভাবান লেখকদের হাত ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, প্রতিটি সুপ্ত লেখনীই প্রকাশের দাবি রাখে।  আমাদের প্রকাশিত বইগুলি সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat