
নিজস্ব সংবাদদাতা, হুগলি: ডাক্তার দম্পতির ঐকান্তিক প্রচেষ্টায় পথ চলা শুরু করল স্বাস্থ্য সুরক্ষার ওয়ান স্টপ সমাধান কেন্দ্র ‘হীল মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল সেন্টার’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন, বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিধায়ক অরিন্দম গুঁইন বলেন অত্যাধুনিক ব্যবস্থা সম্বলিত এই মেডিক্যাল সেন্টার এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে।

এই মেডিক্যাল সেন্টারের অন্যতম স্থপতি শিশু দন্ত বিশেষজ্ঞ ডাঃ অহিন্দ্রিলা ঘোষ বলেন, তাঁদের এই সেন্টারে দাঁতের চিকিত্সার সকল রকম অত্যাধুনিক ব্যবস্থা থাকছে , এর সঙ্গে সঙ্গে কার্ডিও, পালমোনোলজি, অর্থপেডিক, গাইনোকলজি, সার্জারী সহ সকল ক্ষেত্রের বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তাররাও উপস্থিত থাকবেন তাঁদের এই সেন্টারে। তিনি আরও বলেন তাঁদের লক্ষ্য সকল মানুষের সাধ্যের মধ্যে তাঁদের চিকিত্সা পরিষেবা তুলে দিতে।

প্রসঙ্গত উল্লেখ করা যায় ডাঃ অহিন্দ্রিলা ঘোষ ও ডাঃ সুরজিত দত্ত’র আন্তরিক ইচ্ছা সকলের জন্য স্বাস্থ্য কথাটিকে স্বার্থক করে তুলতেই তাঁদের এই অত্যাধুনিক মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল সেন্টার চালু করা। এর সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন, খুব তাড়াতাড়িই একটি অত্যাধুনিক ফার্মাসিও তাঁর চালু করছেন এই সেন্টারে। এছাড়াও রক্ত পরীক্ষার জন্য তাঁদের হোম কালেকশনের ব্যবস্থাও থাকবে।

