পুনায় পুরুলিয়ার শ্রমিককে হত্যার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, হুগলি: মহারাষ্ট্রের পুনেতে কর্মরত পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছরের তরুণ পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর খুনের ঘটনার প্রতিবাদে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেস আজ সন্ধ্যায় এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভাটি অনুষ্ঠিত হয় রিষড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে।রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর প্রতিনিধি সাধনা সিং সহ যুব তৃণমূল কংগ্রেসের রিষড়া শহরের বিভিন্ন নেতৃত্ব।

সভায় উপস্থিত সকলে মোমবাতি জ্বালিয়ে নিহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ প্রসঙ্গে রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখোপাধ্যায় বলেন, “যেভাবে দিনের পর দিন বাংলার পরিযায়ী শ্রমিকরা ডাবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছেন কিংবা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে হেনস্থার শিকার হচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। দু’দিন আগে পুরুলিয়ার বান্দোয়ানের তরুণ পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading