বিশ্বকর্মা পুজোর শুরুতে দুর্গাপুজোর আগমনী বার্তা

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: বিশ্বকর্মা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বসিরহাট ১নং বিডিও অফিস থেকে গাম্বুলতলা, কাটিয়াহাট ও গজালমারি সহ একাধিক রুটে কয়েক’শ অটো চলে। যেখানে সারা বছর অটো চালিয়ে রুজি রোজগার করেন বহু অটো চালক। এই বিশ্বকর্মা পূজার দিন তাদের একমাত্র আনন্দ উৎসবের দিন। আগেভাগে সেই উৎসবের শামিল হতে বসিরহাট ১ বিডিও অফিস সংলগ্ন অটো ইউনিয়নের পাশে বিশ্বকর্মা পূজায় মাতলেন অটোচালকরা।

উদ্যোগী উত্তর ২৪ পরগণা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র ও অটো ইউনিয়নের সম্পাদক অজয় কুন্ডুরা। এদের এই বিশ্বকর্মা পুজোর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের বসিরহাট টাউন সভাপতি অভিজিৎ ঘোষ সহ একাধিক দলীয় নেতৃত্ব ও বিশিষ্টজনেরা।

বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেকটি পুজো উদ্যোক্তাদের সঙ্গে রয়েছেন। তিনি একপ্রকার সবাইকে আগলে রেখেছেন। আমিও চাই সবকিছু শান্তির মধ্যে দিয়ে কাটুক। মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।” অপরদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, “বিশ্বকর্মা পুজো আসা মানে পূজার আমেজ শুরু হয়ে যাওয়া। বাঙালি এই বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজায় প্রবেশ করে। সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা উৎসবে শামিল হবো।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading