শরত্‍ বন্দনায় খোলা জানালার ঋতুরঙ্গ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ‘ঋতুরা আসে যায়, ফেরে বারে বারে, পৃথিবী সেজে ওঠে, নতুন রঙে ভরে।’ আমাদের দেশের ঋতুবৈচিত্রে আমরা সকলেই কোনও না কোন সময়ে প্রকৃতি প্রেমিকহয়ে উঠি। প্রকৃতি আমাদের তাঁর অকৃপন দানে ভরিয়ে তুলেছেন তাঁর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের ডালি দিয়ে। তাই আমরাও ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানিয়ে নিই নিজেদের, মেতে উঠি নানা উত্‍সব পালনে। সম্প্রতি এমনই এক আনন্দানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার রথীন্দ্র মঞ্চে শরত্‍ ঋতুকে স্বাগত জানিয়ে ‘ঋতুরঙ্গ’ শীর্ষক এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছিল সমবেত সকলে।

সাংস্কৃতিক সংস্থা খোলা জানালার আয়োজনে এই অনুষ্ঠান সাজানো হয়েছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তির সঙ্গে নৃত্য ইত্যাদি সহযোগে। খোলা জানালার কর্ণধার দীপা দাসের সুদক্ষ ব্যবস্থাপনায় মনোরম এক সাংস্কৃতিক সন্ধ্যা এদিন উপহার দেন সকল শিল্পীবৃন্দ।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat