আমাদের পাড়া আমাদের সমাধান

নিজস্ব সংবাদদাতা, হুগলি: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আজ হুগলি জেলার রিষড়ার ২২ নং ওয়ার্ডের তিনটি বুথের জন্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল ওই ওয়ার্ডের রবীন্দ্র কানন পার্কে অবস্থিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্রে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, ওই ওয়ার্ডের কাউন্সিলার ও রিষড়া পৌরসভার পৌরপ্রধান পরিষদ সন্ধ্যা দাস সহ রিষড়া পৌরসভার কাউন্সিলার মনোজ সাউ সহ ওই পৌরসভার কারিগরী বিভাগের আধিকারিকগণ ও বিদ্যুত্‍ দপ্তরের আধিকারিক সহ শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

এদিনের শিবিরে ওই ওয়ার্ডের তিনটি বুথ যথাক্রমে ২৪৭, ২৪৮ ও ২৪৯ এর প্রায় চারশ জনগণ নিজেদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সমবেত নাগরিকদের কাছে আবেদন রাখেন পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে তাঁদের সাহায্য করতে। এর সঙ্গে সঙ্গে তিনি জানান রিষড়ার দীর্ঘদিনের জল জমার সমস্যা দূর করতে তাঁরা নানা প্রকল্প গ্রহণ করেছেন।

এর সঙ্গে রিষড়ার পূর্বপাড় ও পশ্চিমপাড়ের মধ্যে সংযোগকরি ভূতল পথের কাজ তরান্বিত করতে তাঁরা খুব তাড়াতাড়িই পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএমএর সঙ্গে বৈঠক করবেন তিনি আরও জানান, রিষড়ার অন্যতম স্বাস্থ্যকেন্দ্র রিষড়া সেবাসদনের আধুনিকীকরণের কাজ শেষ করে  তাঁরা আগামী ২০২৬ এর প্রথম দিকেই ৫০ বেডের বিনামূল্যের পূর্ণাঙ্গ হাসপাতাল রিষড়ার জনগণকে উপহার দিতে চলেছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading