বাল্য বিবাহ, সুস্বাস্থ্য ও সঠিক মানসিক বিকাশে বিশেষ কর্মশালা

অভিজিৎ হাজরা, হাওড়া: আজকের কিশোরী যেহেতু ভবিষ্যতের একজন পরিনত মা তাই একজন কিশোরী বা কন্যাশ্রীর সুস্বাস্থ্য ও সঠিক মানসিক বিকাশ ঘটলেই আগামী সমাজ সুস্থ-সবল অ্যানিমিয়া মুক্ত পরিণত মা উপহার পাবে। যার মাধ্যমে সুস্থ বিকশিত সমাজ গড়ে উঠবে।

এই ভাবনাকে মাথায় রেখেই উলুবেড়িয়া ১ নং ব্লকের ৩১ টি উচ্চ বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলির কন্যাশ্রী নোডাল শিক্ষক ও বিদ্যালয়ে স্বাস্থ্যের নোডাল শিক্ষকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। উলুবেড়িয়া ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আয়োজিত এই সভায় সমষ্টি উন্নয়ন আধিকারিক কন্যাশ্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন কিট বিতরণ করেন এবং বিজ্ঞান সম্মত ভাবে স্যানিটারি ন্যাপকিন কিট ব্যবহার কিশোরীদের সুস্থ থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে  আলোচনা করেন। বিদ্যালয়গুলো সাপ্তাহিক আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টশন অ্যানিমিয়া প্রতিরোধে কতখানি জরুরী সেই দিকটিও তুলে ধরেন।

বিদ্যালয় ছুটদের পুনরায় বিদ্যালয় মুখী করা এবং বাল্য বিবাহর মত সামাজিক ব্যধি প্রতিরোধের জন্য চরম সচেষ্টতার কথা বলেন। তিনি এই বিষয়ে এলাকাবাসীদের সাথে সংযোগ রেখে বিশেষ উদ্যোগের সাথে ভূমিকা নিতে বলেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading