আন্তরিকের বর্ষামঙ্গল দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: রাঢ় বঙ্গের অন্যতম পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বুকে ৮ বছর ধরে পথ চলা সাহিত্য পত্রিকা আন্তরিক প্রতিমাসে নিজস্ব আপনজন সভাগৃহে আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক আসর। বঙ্গ সংস্কৃতির অঙ্গনে নামীদের ভিড়ে অনামীদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার এক অনাবিল অনন্য প্রয়াসে আন্তরিকের সম্পাদিকা অন্তরা সিংহরায় সফল বলাই যায়।

সম্প্রতি আপনজন সভাগৃহে আন্তরিক সাহিত্য পত্রিকা বর্ষা ঋতুকে বরণ করে আয়োজন করেছিল বর্ষামঙ্গল অনুষ্ঠান। অন্তরা সিংহরায়ের আন্তরিকতায় আন্তরিকের এই বর্ষামঙ্গল অনুষ্ঠানে ছোঁয়া দেখা গেল বর্ষাঋতু বরণ করে নেওয়ার কবিগুরুর সৃষ্টি করা ঐতিহ্যবাহী উৎসব বর্ষামঙ্গলের।

প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথের বর্ষার গানের সুরে উদ্বেলিত ছিল এদিনের অনুষ্ঠান। এছাড়াও নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা, শ্রুতি নাটক, সাহিত্য আলোচনার মালায় সাজানো আন্তরিক সাহিত্য পত্রিকার এই অনুষ্ঠানে অংশ নেন তিরিশ জন কবি ও শিল্পীরা।

উত্‍সবের শুভ সূচনালগ্নে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিবদাস রুদ্র, লাকী চট্টরাজ, স্নেহাশিস মুখোপাধ্যায়, পরিমল দাস, অর্চনা সিংহরায়, তরুণ সাহা, রীনা রায়, রব গর্গ প্রমুখরা। শিল্পাঞ্চলের বুকে বর্ষাকে আহ্বান জানিয়ে আন্তরিকের এই অনুষ্ঠান সুচারুভবে সঞ্চালনা করেন উমা শংকর সেন ও আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading