
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম এক সাংস্কৃতিক সংস্থা ময়ুরী গ্রুপ সম্প্রতি দুর্গাপুর শহরের অন্ততম সাংস্কৃতিক কেন্দ্র সৃজনী সভাগৃহে আয়োজন করেছিল তাদের বাত্সরিক অনুষ্ঠান। দুর্গাপুরের প্রখ্যাত তবলা বাদক তরুণ সাহা এবং সংগীত শিল্পী শুভ্রা পালের ব্যবস্থাপনায় শতাধিক শিল্পী সমন্বয়ে ময়ুরী সাংস্কৃতিক কেন্দ্রের এই বাত্সরিক অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয়ে এক অনুরণন জাগিয়ে তোলে।

সঙ্গীত, সমবেত সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, শ্রুতি নাটকের মিশ্রণে গড় এই অনুষ্ঠানে দুর্গাপুরের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংস্থার অংশগ্রহন অনুষ্ঠানটিকে করে তুলেছিল মনোগ্রাহী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ছিলেন কবি ও বাচিক শিল্পী অন্তরা সিংহরায়।

