
নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলির চাঁপদানীতে চাঁপদানী পৌরসভা ও বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া অনুষ্ঠান ভবন আশ্রয়ের দ্বারোদ্ঘাটন করলেন চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। মাত্র চার মাসের মধ্যে শহরবাসীকে এমন অনন্য সুন্দর একটি অনুষ্ঠান স্থল উপহার দিল চাঁপদানী পৌরসভা। মূলত চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র’র আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠেছে এই অনুষ্ঠান স্থল চাঁপদানী পৌরসভার পাশে পৌরসভার ৬ নং ওয়ার্ডের অন্তর্গত কর্মতীর্থ ভবনকে কেন্দ্র করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানী পৌরসভার উপ পৌরপ্রধান বিনয় কুমার, ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড প্রতিনিধি জিতেন্দ্র সিং, ওই পৌরসভার কাউন্সিলার জাকির মাষ্টার, সুরজ গুপ্তা, অরুণ মিশ্র, সমাজসেবী ও প্রাক্তন কাউন্সিলার বিক্রম গুপ্তা, সমাজসেবী রমেশ সাউ, বাপী জয়সয়াল সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

পৌরপ্রধান সুরেশ মিশ্র চান আগামীতে এই চাঁপদানী শহরে এক মাল্টিপ্লেক্স গড়ে তুলতে। সম্পুর্ন অস্থায়ী কাঠামোয় তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক অনুষ্ঠান স্থল। এই বিষয়ে পৌরপ্রধান সুরেশ মিশ্র বলেন, তাঁদের শহর চাঁপদানীর নাম শুনেই অনেক ইনভেস্টর পিছিয়ে যান। কিন্তু তা স্বত্তেও তাঁর হাল না ছেড়ে এই পৌর এলাকার হাল ফেরাতে সদা তত্পর।সম্পুর্ন অস্থায়ী কাঠামোয় বানান হয়েছে পৌরসভা ও বেসরকারি যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের জায়গাটিকে। এর সঙ্গে সঙ্গে থাকছে দুটি শীততাপ নিয়ন্ত্রিত ঘর ও অত্যাধুনিক বাথরুমের ব্যবস্থা। সুরেশ মিশ্র আরও জানান, তাঁরা চেয়েছিলেন তাঁদের কর্মতীর্থে যে সকল দোকানদার দোকান নিয়েছেন তাঁদের বেচাকেনা ঠিকভাবে যাতে হয় সেই উদ্দেশ্যে কর্মতীর্থের ওপরে একটি মাল্টিপ্লেক্স বানাতে।

তিনি এখনও মনে প্রাণে চান এই মাল্টিপ্লেক্সটি বানাতে। এর দ্বারা চাঁপদানী এলাকার অর্থ সামাজিকও উন্নয়নও সম্ভব হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন তাঁদের পৌরসভা আগামীতে পৌরসভার পরিচালনা আগামীতে আরও এইরকম অনুষ্ঠান ভবন বানাবেন যাতে সাধারণ মানুষদের সামাজিকও অনুষ্ঠানে কোনও রকম অসুবিধা না হয়।

