শেষ হল ইতিহাস ও সংস্কৃতির অপরূপ মেলবন্ধনের মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল ২০২৫

নিজস্ব সংবাদদাতা: গত ৭ ফেব্রুয়ারি নবাবী শহর মুর্শিদাবাদে শুরু হওয়া ৩ দিনের মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল উত্‍সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো। উত্‍সবের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জেলার নানা ঐতিহাসিক সৌধগুলিকে আগত সকল প্রতিনিধিদের সামনে তুলে ধরা ও সেই ঐতিহাসিক কিছু সৌধে প্রতিনিধিদের রাত্রিবাসের অসাধারণ অভিজ্ঞতা ঘটানোর ব্যবস্থা।

উত্‍সব শুরু হয় শেহেরওয়ালি ঘাট থেকে চার বাংলা পর্যন্ত একটি মনোরম নৌকা যাত্রর মধ্য দিয়ে। উত্‍সবের দ্বিতীয় দিনে প্রতিনিধিদের এই জেলার নানা বিখ্যাত ঐতিহাসিক সৌধগুলোর ইতিহাস অনুসন্ধানে এবং সেই সকল সৌধগুলোর ইতিহাস সকলের সামনে তুলে ধরা হয়। এই সকল ঐতিহাসিক সৌধগুলোর মধ্যে অন্যতম ছিল হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, কাঠগোলা প্যালেস ইত্যাদি। এছাড়াও দ্বিতীয় দিনের সকালে ব্যবস্থা করা হয়েছিল এক অনন্য সাধারণ নৌকা দৌড়ের।

এছাড়া উত্‍সবের অন্য দিনগুলোতে ছিল বাউল গান, নৃত্য ও গজলের অনুষ্ঠান। ছিল হেরিটেজ ওয়াক ও বালুচরী বুনন দর্শন। শেষ দিনের কর্মসূচির মধ্যে ছিল এই জেলার অন্যতম শহর আজিমগঞ্জের বুকে এক মনোজ্ঞ সুন্দর পদযাত্রা, সঙ্গে ছিল জিয়াগঞ্জ শহরের ঐতিহাসিক জিয়াগঞ্জ আর্কিওলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন এবং স্ট্রিট ফুদের স্বাদ আস্বাদন করানো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading