তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ২৬ এর প্রস্তুতি রিষড়ায়

নিজস্ব সংবাদদাতা, হুগলি: ২৭ বছর আগে জানুয়ারীর প্রথম দিনে যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের বুকে পথ চলা শুরু করেছিল, গুটি গুটি পায়ে আজ সেই দল ২৮ বর্ষে। এর মধ্যে ঘটে গেছে নানা পরিবর্তন। রাজ্যে বর্তমানে শাসন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের তৃণমূল কংগ্রেস।

নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে, সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েও জনগণের আশীর্বাদ ধন্য এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো হুগলি জেলার রিষড়া শহর তৃণমূল কংগ্রেস।

এদিন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে রিষড়া পৌরসভার সামনে এক অনুষ্ঠানে দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান কার্যত ছিল আগামী ২০২৬ এর প্রস্তুতি। অনুষ্ঠান মঞ্চ থেকে সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা  সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান, সহ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে হর্ষ প্রসাদ ব্যানার্জী, রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও এই অনুষ্ঠানের আহ্বাহক মনোজ সাউ ও এই পৌরসভার সকল কাউন্সিলার গন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat