
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতার রাজপথ থেকে ক্রমে কমতে থাকা হলুদ ট্যাক্সি আগামী মার্চ থেকে আরও কমে যাচ্ছে। কারণ প্রায় ২৫০০ হলুদ ট্যাক্সি বয়সের ভারে ন্যুব্জ হয়ে বাতিলের দলে। এই অবস্থায় শহরের অন্যতম এই নস্টালজিয়াকে রক্ষা করতে এবং এর ভবিষ্যত্ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে হারানো সুরে হলুদ ট্যাক্সি শীর্ষক এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের এডিসি (পি) শান্তি দাস, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা দেবপ্রতীম দাশগুপ্ত, অভিনেতা, পরিচালক, গীতিকার, সুরকার ও গায়ক সুজয় রুদ্র, সাংবাদিকতা বিভাগের ছাত্র অনুভব মাইতি, রাজনৈতিক কর্মী শতরূপ ঘোষ, আবৃত্তিকার ঝর্ণা ভট্টাচার্য, অ্যাডভাইজার সৌম্য মহাপাত্র, ইস্টবেঙ্গল ক্লাবের অর্থ সচিব সদানন্দ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

উল্লেখ করা যায় ১৯০৮ সাল থেকে কল্লোলিনী কলকাতার রাজপথে পথ চলছে হলুদ ট্যাক্সি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তণ হয়েছে ট্যাক্সির মডেলের, কিন্তু থেকে গেছে হলুদ রং।

